Help Center & FAQ
Help Center & FAQ - ApnarPashe.com
আপনার মনে থাকা সাধারণ কিছু প্রশ্নের উত্তর এখানে দেওয়া হলো। যদি আপনার কাঙ্ক্ষিত উত্তরটি এখানে না পান, তবে আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করুন।
সাধারণ প্রশ্ন (General FAQ)
১. ApnarPashe.com আসলে কী?
এটি একটি লোকাল মার্কেটপ্লেস যেখানে আপনার আশেপাশের দোকানদার এবং অনলাইন উদ্যোক্তারা সরাসরি তাদের পণ্য আপনার কাছে বিক্রি করতে পারেন। এটি স্থানীয় ব্যবসার সাথে ক্রেতাদের সংযোগ ঘটিয়ে দেয়।
২. আমি কি এখান থেকে পণ্য কিনতে পারি?
হ্যাঁ, যেকোনো কাস্টমার আমাদের ওয়েবসাইট ভিজিট করে পছন্দের পণ্য অর্ডার করতে পারেন।
ক্রেতাদের জন্য (For Customers)
৩. আমি কীভাবে অর্ডার করবো?
পছন্দের পণ্যটি সিলেক্ট করে 'Add to Cart' বা 'Order Now' বাটনে ক্লিক করুন। এরপর আপনার নাম, ফোন নম্বর এবং ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করুন।
৪. পণ্য হাতে পেতে কত সময় লাগবে?
যেহেতু আমাদের সেলাররা সরাসরি পণ্য ডেলিভারি করেন, তাই সাধারণত ১ থেকে ৩ কার্যদিবসের মধ্যেই পণ্য হাতে পেয়ে যাবেন। অর্ডারের পর আপনার ড্যাশবোর্ডে লাইভ আপডেট দেখতে পাবেন।
৫. পণ্যটি যদি ভালো না হয় তবে কী করবো?
ডেলিভারি ম্যানের সামনেই পণ্যটি চেক করুন। কোনো সমস্যা থাকলে বা ছবির সাথে মিল না থাকলে আপনি তখনই পণ্যটি ফেরত দিতে পারবেন।
বিক্রেতাদের জন্য (For Sellers)
৬. আমি কীভাবে সেলার হিসেবে জয়েন করবো?
আমাদের ওয়েবসাইটে গিয়ে 'Become a Seller' বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন-আপ করুন। ১২ ঘণ্টার মধ্যে আমাদের টিম আপনার তথ্য যাচাই করে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করবে।
৭. পণ্য ডেলিভারি কে করবে?
পণ্য ডেলিভারি করার সম্পূর্ণ দায়িত্ব আপনার। আপনি আপনার নিজস্ব রাইডার, ডেলিভারি ম্যান অথবা যেকোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাস্টমারের কাছে পণ্য পৌঁছে দিতে পারেন।
৮. আমি পেমেন্ট কীভাবে পাবো?
কাস্টমার ক্যাশ-অন-ডেলিভারিতে পণ্য কিনলে টাকা সরাসরি আপনার হাতে বা রাইডারের কাছে পৌঁছাবে। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আমাদের নির্ধারিত সময়সীমার মধ্যে আপনার ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।
৯. আমার সাবস্ক্রিপশন শেষ হয়ে গেলে কী হবে?
সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হওয়ার আগে আপনাকে নোটিফিকেশন পাঠানো হবে। পেমেন্ট না করলে আপনার শপটি সাময়িকভাবে 'Lock' হয়ে যাবে, যা নতুন সাবস্ক্রিপশন নেওয়ার পর আবার সয়ংক্রিয়ভাবে খুলে যাবে।
রিটার্ন ও রিফান্ড (Return & Refund)
১০. আমি কি পণ্য পরিবর্তন করতে পারি?
হ্যাঁ, যদি সেলারের কাছে একই পণ্যের অন্য সাইজ বা কালার স্টকে থাকে, তবে আপনি পণ্য পরিবর্তনের জন্য অনুরোধ করতে পারেন।
১১. রিফান্ড পেতে কতদিন সময় লাগে?
অনলাইন পেমেন্টের ক্ষেত্রে পণ্য সফলভাবে রিটার্ন হওয়ার ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে আপনার অরিজিনাল পেমেন্ট মেথডে রিফান্ড পৌঁছে যাবে।
সাপোর্ট (Contact Us)
আপনার সমস্যা কি সমাধান হয়েছে?
যদি না হয়, তবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন:
- ইমেল: help.apnarpashe@gmail.com
- সরাসরি চ্যাট: আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে নক দিন।